ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

ফেসবুকে প্রেম, দুই বছরে সাড়ে ১২ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ!

ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির ৮০ বছর বয়সী এক বৃদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাতা প্রেমের ফাঁদে পা দিয়ে দুই বছরে ৯ কোটি ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা) খুইয়েছেন। যৌনতার প্রলোভন ও নানারকম ভয়ভীতি দেখিয়ে একটি প্রতারক চক্র তার কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক নারী ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয় দু’জনের। ধীরে ধীরে তৈরি হয় গভীর সম্পর্ক। শার্ভি ওই বৃদ্ধকে জানান, তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানদের নিয়ে আলাদা থাকেন।

এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করাসহ বিভিন্ন বাহানায় তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। কয়েকদিন পর, কবিতা নামে আরও এক নারী তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করেন। তার সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে ওই বৃদ্ধের। কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরও দুই নারীর সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের। অভিযোগ, প্রেম এবং যৌনতার প্রলোভন দিয়ে প্রত্যেকেই নানা কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

অবশেষে গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এই প্রতারণা চক্রের নেপথ্যে রয়েছে একজনই। তিনিই বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তবে এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি দেশটির পুলিশ। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram