ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫১
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষামন্ত্রীসহ নিহত ৮

ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদ। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে বিবিসি।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে হেলিকপ্টারটি ওবুয়াইসি শহরের উদ্দেশে উড্ডয়ন করেছিল। উদ্দেশ্য ছিল অবৈধ খননকার্য বন্ধে আয়োজিত একটি সরকারি কার্যক্রমে অংশগ্রহণ। উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যায়।

ঘানার সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের ছবি।

নিহতদের মধ্যে আরও ছিলেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ ঘটনাটিকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন এবং দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি ডজস ড্রামানি মাহামা সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram