ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪২
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

খালি পায়ে ১২ কিমি হেঁটে এসেও বাঁচল না আমির

গাজায় ইসরায়েলে বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ শত শত মানুষ। ক্ষুধার জ্বালায় ত্রাণ নিতে এসেও মরতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তেমনই এক শিশু আমির। খালি পায়ে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণের প্রত্যাশায়। সামান্য কিছু খাবার পাওয়ার পরপরই গুলি করে তাকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী।

এমনটাই জানালেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা।

অ্যান্থনি আগুইলার নামে সাবেক ওই সেনাসদস্য ‘গাজার ছোট্ট আমির’ নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয়বিদারক বিবরণ শেয়ার করেছেন। অ্যান্থনি তাঁর সাক্ষ্যে গত ২৮ মের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও যদি খাওয়ার কিছু মেলে। তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল শুধু এক মুঠো চাল ও ডাল, যা পড়েছিল মাটিতে।

গভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শিশুটি তাঁর কাছে এসে নিজের জিনিসপত্র রেখেছিল, তাঁর হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাঁকে ধন্যবাদও জানিয়েছিল। এর পর জিনিসপত্রগুলো নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পর, যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের। তাঁর ভাষ্য, ‘গাজার অন্য দিনগুলোর থেকে ওই দিনটি আলাদা ছিল না, তবে মৃত্যু এসেছিল দ্রুত।

মিডল ইস্ট মনিটর।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram