ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

চীনে ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১০

অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। এর ফলে শত শত লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

উত্তর হেবেই প্রদেশের লুয়ানপিং কাউন্টির একটি গ্রামে ভূমিধসের ফলে হতাহতের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চেংদে শহরের কাছে একটি গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ঘটে।

চীন কর্তৃপক্ষ ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করেছে।

বেইজিংয়ের উপশহর মিয়ুন জেলার তাইশিতুন টাউনশিপে আকস্মিক বন্যা দেখা দেয়, যা আবাসিক এলাকা থেকে একাধিক যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। টানা বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও ভূমিধস দেখা দিলে সেখান থেকে অন্তত ৪,৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি জানিয়েছে, ওই অঞ্চলের বহু গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়েছে।

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মিয়ুনের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে, গাড়ি ও ট্রাক ভেসে বেড়াচ্ছে এবং আবাসিক ভবনগুলো প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।

চীনের উত্তরাঞ্চল, যা সাধারণত শুষ্ক জলবায়ুর অঞ্চল হিসেবে পরিচিত, সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে বন্যার ঝুঁকিতে পড়েছে। এমনকি রাজধানী বেইজিংও এর আওতাভুক্ত।

কিছু বিজ্ঞানী এই অতিবৃষ্টির প্রবণতাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন।

চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন উত্তরাঞ্চলজুড়ে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। জলসম্পদ মন্ত্রণালয় বন্যা প্রবণ ১১টি প্রদেশ ও অঞ্চলে সতর্কতা জারি করেছে।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বেইজিং সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে। হেবেই প্রদেশে ‘গুরুতর’ বন্যা পরিস্থিতি পরিদর্শনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ একটি বিশেষ দল পাঠিয়েছে।

এছাড়া শানশি প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতে সড়ক পানিতে ডুবে গেছে এবং ফসল ও গাছপালা প্লাবিত হয়েছে বলে রাজ্য গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। ঐতিহাসিক শহর শিয়ান অবস্থিত এই প্রদেশেও তাৎক্ষণিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram