ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2025

আমরা মারা যাচ্ছি, দয়া করে বাঁচান—ফিলিস্তিনিদের আহাজারি

গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরো গভীর হচ্ছে। ইসরায়েলের অব্যাহত অবরোধের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যে দিন দিন মৃত্যু বাড়ছে—এমন পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।

শুক্রবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় অপুষ্টিজনিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে, যার মধ্যে অন্তত ৮৩ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমরা অবিলম্বে দুর্ভিক্ষ বন্ধের, সব ক্রসিং পয়েন্ট খুলে দেওয়ার এবং শিশু খাদ্য প্রবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। প্রতিদিন ৫০০টি ত্রাণবাহী ট্রাক ও ৫০টি জ্বালানিবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিতে হবে।

তারা আরো বলেছে, এই গণহত্যার জন্য আমরা ইসরায়েলি দখলদার সরকার, মার্কিন প্রশাসন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ অন্যান্য সহযোগী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ দায়ী করছি। এটি ইতিহাসে এক ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা দক্ষিণের খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে চিকিৎসাধীন একটি ছয় মাস বয়সী শিশু অপুষ্টিজনিত জটিলতায় মারা গেছে।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা বিশ্ববাসীর কাছে করুণ আবেদন জানিয়েছে, ‘আমরা মরছি। দয়া করে আমাদের বাঁচান।’

সূত্র : আল জাজিরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram