ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2025

হংকং-দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে অগ্নিকাণ্ড, যাত্রীরা নিরাপদ

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫-এর অক্সিলারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। বিমান থেকে যাত্রীরা নামার সময় আগুনের ধোঁয়া শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে এপিইউ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও ক্রুরা নিরাপদে নেমে আসেন। দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ মডেলের এ বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটিকে গ্রাউন্ড করা হয়েছে। ঘটনাটি বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও এটি এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক নিরাপত্তা সংকটকে আরও গভীর করেছে। গত ছয় মাসে পাঁচটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এয়ারলাইনসটিকে নয়বার নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। এ কথা সংসদে জানিয়েছেন ভারতের কনিষ্ঠ বিমানমন্ত্রী মুরলিধর মোহল। এ ঘটনা এয়ার ইন্ডিয়ার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয় বিপত্তি। সোমবার কোচি-মুম্বই ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ইঞ্জিন কভার ও রানওয়ের ক্ষতি হয়। একই দিনে দিল্লি-কলকাতা ফ্লাইট টেক-অফের সময় ১৫৫ কিলোমিটার গতিতে হঠাৎ থেমে যায় ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে। এর আগে জুনে আহমেদাবাদ-লন্ডনগামী এআই-১৭১ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৭৪ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, টেক-অফের ৩২ সেকেন্ড পর জ্বালানি সরবরাহের উভয় সুইচ ‘রান’ থেকে ‘কাটঅফ’-এ চলে যায়, যা ইচ্ছাকৃত না দুর্ঘটনাবশত তা নিয়ে বিতর্ক চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram