ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহুকে বিশ্রামে থাকার পরামর্শ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে তিন দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই সময়ে তিনি বাড়ি থেকেই দাফতরিক দায়িত্ব পালন করবেন। সূত্র: রয়টার্স

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি এখন স্যালাইন নিচ্ছেন। তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু বাড়িতে থেকেই রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাবেন।

২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়েছিল। একই বছর ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ায় তার প্রোস্টেট অপসারণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram