ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2025

মেক্সিকো সীমান্তে নতুন দেয়াল, তোপের মুখে ট্রাম্প

অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে নতুন সীমান্ত দেয়ালের অনুমোদন দিয়ে মেক্সিকো সরকারের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিউ মেক্সিকো রাজ্যে মার্কিন সীমান্ত দেয়ালের একটি নতুন অংশ নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন। তিনি এটিকে মার্কিন সরকারের একতরফা পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এর তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে শেইনবাউম জোর দিয়ে বলেছেন, মেক্সিকো কোনোভাবেই এই প্রকল্পে জড়িত নয় এবং অর্থায়নও করছে না।

তিনি বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) নিজেরাই এটি নির্মাণ করছে। আমরা দেয়াল সমর্থন করি না। আমরা দেয়াল নয়, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ সীমান্ত অর্জনে আগ্রহী।”

শেইনবাউম নতুন দেয়াল নির্মাণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন। তিনি উন্নয়ন-ভিত্তিক সহযোগিতা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকানদের সম্মানের প্রতি সরকারের অগ্রাধিকারের উপর জোর দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি নিউ মেক্সিকোর সান্তা তেরেসা ও উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের মধ্যে একটি দ্বিতীয় সীমান্ত দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে। এই প্রকল্পে ৯.৬ কিলোমিটার দীর্ঘ ৯ মিটার উঁচু দেয়াল নির্মাণ করা যাবে, যা ৫.৫ মিটার উঁচু একটি পুরোনো দেয়ালের পিছনে স্থাপন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram