ঢাকা
logo
প্রকাশিত : July 9, 2025

গোল্ডম্যান স্যাকসে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যোগ দিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। গতকাল মঙ্গলবার এক ঘোষণায় ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বাড়তে থাকা ভূরাজনৈতিক অস্থিরতা ও নীতিমালা সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে ব্যাংকিং খাতে অভিজ্ঞ নীতিনির্ধারকদের যুক্ত করার প্রবণতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে গোল্ডম্যান স্যাকস।

ব্যাংকটির প্রধান নির্বাহী ডেভিড সলোমন বলেন, ‘ঋষিকে আবার আমাদের সঙ্গে পেয়ে আমি আনন্দিত। তিনি আমাদের বৈশ্বিক গ্রাহকদের পরামর্শ দেবেন এবং নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক নানা ইস্যুতে সহায়তা করবেন।’

ঋষি সুনাক এখনো উত্তর ইংল্যান্ডের একটি আসনে কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০০-এর দশকের শুরুর দিকে বিশ্লেষক হিসেবে গোল্ডম্যান স্যাকসেই কর্মজীবন শুরু করেছিলেন। এরপর বিভিন্ন হেজ ফান্ডে কাজ করেন। প্রায় দুই দশক পর আবারও তিনি এই ব্যাংকেই ফিরলেন।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি হেরে যায়। দলটির একশ বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বাজেভাবে পরাজয়ের নজির। এর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ঋষি সুনাক। তখন থেকেই মূলত তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। সম্প্রতি অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষা ও গবেষণামূলক কাজেও যুক্ত হন সুনাক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram