ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৩
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

ইসরায়েলের বর্বরতায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত

গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতায় ইতিমধ্যেই বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। রবিবার ত্রাণ বিতরণ কেন্দ্রসহ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে এসব হামলা হয়েছে।

এর মধ্যে গাজা শহর এবং উত্তরাঞ্চলে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এদিন নিহতদের মধ্যে অন্তত ৫ ফিলিস্তিনি রয়েছেন যারা বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়া ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
গাজা থেকে আলজাজিরার প্রতিবেদক মোয়াথ আল-কাহলৌত জানিয়েছেন, উত্তরাঞ্চলের জেইতুন, সাবরা এবং আল-জাওয়িয়া মার্কেটে ইসরায়েলের হামলায় আহত বহু ফিলিস্তিনিকে আল-আহলি হাসপাতালে আনা হয়েছে। সেখানে "বিপর্যয়কর" পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে মোয়াথ জানান, হাসপাতালটিতে শিশুসহ আহত বহু বেসামরিক ফিলিস্তিনিকে আনা হয়েছে।

হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ আসায় এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় অনেকের যায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে।

এদিকে গাজার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন নির্দেশনা সংবলিত লিফলেট ফেলা হয়েছে সেই এলাকায়।

ইসরায়েলের সর্বাত্মক অবরোধের মধ্যে গত মে মাসের শেষের দিকে ত্রাণ সরবরাহের দায়িত্ব নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সংস্থা জিএইচএফ।

এরপর থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে ত্রাণ নিতে আসা অন্তত ৫৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে আইডিএফের সৈন্যদের বরাতে বলা হয়েছে, নিরস্ত্র ত্রাণপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর গুলি চালাতে উচ্চ মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram