ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৩
logo
প্রকাশিত : জুন ২৬, ২০২৫

জর্ডান উপত্যকায় মহড়া চালাবে ইসরায়েলি সেনাবাহিনী

জর্ডান উপত্যকায় মহড়া চালাতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এ মহড়া চলবে। আলজাজিরার লাইভ খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, মহড়ার সময় ওই এলাকায় ব্যাপক সামরিক যানবাহনের চলাচল থাকবে। তবে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনার জন্য কোনো উদ্বেগ নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ইসরাইলের দু’সপ্তাহব্যাপী যুদ্ধের বিরতির মাত্র ‍দুই দিন পরই এই মহড়া শুরু হচ্ছে।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা শুরু করে। এই হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইসরায়েলি বাহিনী পারমাণবিক, সামরিক, বেসামরিক অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করে বোমা বর্ষণ করে।

জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তেলআবিব ও অন্যান্য ইসরায়েলি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই উত্তেজনার মধ্যেই গত রবিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় সোমবার রাতে কাতারের দোহায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram