ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

নেটো প্রধানের ‘ড্যাডি’ ডাক নিয়ে যা বললেন ট্রাম্প

নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে ‘ড্যাডি’ হিসেবে উল্লেখ করেছিলেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট্টে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি সস্নেহে এটি করেছেন।

জবাবে ট্রাম্প বলেছেন, “তিনি আমাদের পছন্দ করেন, আমি মনে করি তিনি আমাকে পছন্দ করেন”।

“তিনি সস্নেহে এটি করেছেন, ড্যাডি, তুমি আমার ড্যাডি,” বলেছেন মি. ট্রাম্প।

রুট্টে এর আগে বলেছিলেন, “ড্যাডিকে মাঝে মধ্যে শক্ত ভাষায় কথা বলতে হয়”।

ইসরায়েল ও ইরানের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প গালি দিয়ে যে কথা বলেছিলেন সে প্রসঙ্গে রুট্টে এমন মন্তব্য করেছিলেন।

এক সংবাদ সম্মেলনে মার্ক রুট্টে ও ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলছিলেন। তখন ইরান ও ইসরায়েলকে ‘দুই শিশুর এক স্কুল প্রাঙ্গনে’ থাকার সাথে তুলনা করেন তিনি।

ট্রাম্প বলেন, “তারা নরকের মতো লড়াই করে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিটের জন্য লড়াই করতে দিন। এরপর তাদের থামানো সহজ হয়।”

মঙ্গলবার ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেছেন সে প্রসঙ্গে রুট্টে বলেন, “তার বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয়”।

ট্রাম্প তখন এর সাথে যোগ করেন, “আপনাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে। আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram