ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2025

ইরানের বিরুদ্ধে সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল সকল লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেল আবিবের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু তার কেবিনেটে প্রতিরক্ষামন্ত্রীসহ গোয়েন্দাসংস্থা মোসাদের প্রধানের সঙ্গে গত রাতে দেখা করেছেন। সেখানে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল 'অপারেশন রাইজিং লায়ন'-এর সমস্ত উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—দুই দিক থেকেই ইরানের তাৎক্ষণিক ও অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে।

এ ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার।

এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির সরকার জানিয়েছে, ইরানে চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে, বিবৃতিতে দাবি করা হয়েছে।

একই সঙ্গে ইসরায়েল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram