ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2025

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে গেছে এবং তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে ইরান থেকে দুই দফায় ইসরায়েলে এ ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর আজ সকালেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু করে ইরান।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন বাজছে। পরিস্থিতি খুবই ভীতিকর।

চিকিৎসক সূত্র জানায়, বিয়ারশেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে।

তিনি বলেন, ‘এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram