ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

ইসরায়েলের শাস্তি চলবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় যোগ দেওয়ার পর এটিই তার প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম বার্তা।

এক্স-এ প্রকাশিত বিবৃতিতে খামেনি বলেন, ‘জায়োনিস্ট শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; তাদের শাস্তি পেতেই হবে এবং সেটি চলছে, এখনই চলছে। আল্লাহু আকবার’

খামেনির বার্তার সঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে দাউ দাউ আগুনে জ্বলতে থাকা খুলি ও এর ওপর ডেভিডের তারকা চিহ্ন এবং পেছনে জ্বলন্ত ভবনের দৃশ্য দেখা যায়।

তবে এ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হামলার কোনো ইঙ্গিত দেননি তিনি।

এর আগে শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram