ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪২
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৫

পরমাণু স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছিল: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যের পর ইরান তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি সরাসরি টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, ইরান তিনটি পরমাণু স্থাপনাকে “আগেই” খালি করে ফেলেছে। খবর বিবিসি

তিনি বলেন, “ট্রাম্প যেটাই বলুন না কেন, আমরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়িনি, কারণ গুরুত্বপূর্ণ উপাদানগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।”

এমন মন্তব্য থেকে বোঝা যায়, ইরান হয়তো সম্ভাব্য হামলা বা হুমকির ব্যাপারে পূর্বেই সতর্ক ছিল এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এতে তারা একদিকে যেমন ক্ষয়ক্ষতি এড়িয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কৌশলগত সচেতনতা ও প্রতিরক্ষা দক্ষতা প্রদর্শন করতে পারছে।

তবে এখনো পরিষ্কার নয়, ঠিক কবে নাগাদ এসব স্থাপনা খালি করা হয় এবং সেগুলোর উপাদান কোথায় স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, আর তার জবাবে ইসরায়েলে ইরানের পাল্টা বিমান হামলার মধ্য দিয়ে এবারের সংঘাতের শুরু হয়। এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্যদিয়ে এই সংঘাতে জড়িয়ে পড়লো মার্কিন যুক্তরাষ্ট্র।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় যে হামলা চালিয়েছে। এই অভিযানের নাম তারা দিয়েছে 'অপারেশন রাইজিং লায়ন'। ইরানও পাল্টা জবাব দিয়েছে। হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় তিনশ’ জনের মত মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েল বলছে, ইরানের হামলায় দেশটির কয়েক ডজন নাগরিক প্রাণ হারিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram