ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৫
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৫

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তান : সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

ইরানে সামরিক হামলার পর থেকে তেলআবিব সরকার এই আগ্রাসনকে বৈধতা দিতে মরিয়া হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ ইসরায়েলি নেতারা ধারাবাহিকভাবে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। তাঁদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিই এই হামলার মূল কারণ। যুক্তরাষ্ট্রও একই সুরে কথা বলছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের কয়েকজন উচ্চপর্যায়ের নেতা।

এই উত্তপ্ত প্রেক্ষাপটে নতুন করে বিস্ময় ও উদ্বেগ ছড়িয়েছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরির এক মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ইরানে অভিযানের পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প।”

এই মন্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার পথে, তখন পাকিস্তানকে টেনে আনা গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ।

এদিকে, পাকিস্তান শুরু থেকেই ইসরায়েলের সম্ভাব্য অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং এটি কোনো আগ্রাসনের হাতিয়ার নয়।

এই টানাপোড়েনের মধ্যেই কূটনৈতিকভাবে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের হোয়াইট হাউস সফর। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, “আমি অসীম মুনিরের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি।”

উল্লেখযোগ্যভাবে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যখন ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল, সেই সময় সংকট নিরসনে জেনারেল মুনিরের ভূমিকা ছিল ‘নির্ণায়ক’। সেই শান্তি প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ জেনারেল মুনির ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সাবেক মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর বিশ্ব রাজনীতির।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram