ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

ফের ত্রুটি, মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরল ইন্ডিগোর বিমান

ভারতের রাজধানী দিল্লি থেকে লেহগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এ কারণে যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। খবর এনডিটিভির।

ইন্ডিগো একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, উড্ডয়নের সময়ে কোনো জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়নি।

ইন্ডিগোর ৬ই ২০০৬ বিমানটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেহর উদ্দেশে রওনা দেয়। সকাল ৭টা ৫০ মিনিটে সেটির লেহ বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু মাঝ আকাশ থেকেই বিমানটিকে আবার ফিরিয়ে আনা হয় দিল্লি বিমানবন্দরে।

যাত্রীদের সমস্যার কথা মেনে নিয়ে উড়ান সংস্থার দাবি, যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ওই বিমানের যাত্রীদের লেহতে পাঠানোর জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে ইন্ডিগো।

বিবৃতিতে ইন্ডিগো জানায়, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে লেহ বিমানবন্দরে অবতরণ করার পথে বাধা তৈরি হয়েছিল। সেই কারণে বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram