ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৫

সেনাদের ‘গতিবিধি’ সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারত সরকারের

ভারতের সকল সংবাদমাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শনিবার (২৬ এপ্রিল) এ সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে। খবর, এনডিটিভি’র।

স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছে।

পাশাপাশি জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ভারত সরকার। বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের লাইভ সম্প্রচার প্রচার না করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কার্গিল সংঘাত, মুম্বাই হামলা এবং কান্দাহারের মতো সংকটের সময় গণমাধ্যমগুলো প্রশ্নবিদ্ধ নানা সংবাদ প্রচার করেছিল। এজন্যই এবারের কাশ্মির হামলার ঘটনায় সতর্কতা অবলম্বন করছে দেশটির সরকার।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram