ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৮
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৫

ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে লাইন অব কন্ট্রোলে (নিয়ন্ত্রণ রেখা) ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় পোস্টে উসকানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছুড়েছে।

কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বাহিনী পাক গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে।

গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এনিয়ে এলওসি বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলিবিনিময় হলো।

এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি চালানো হয়। ভারতীয় বাহিনীও এর উপযুক্ত জবাব দিয়েছে। তবে এতে কোনও হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram