ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

কাশ্মিরে হামলা: দুঃস্বপ্নের মধুচন্দ্রিমা শেষে স্যালুট দিয়ে স্বামীকে চিরবিদায়

এখনও শুকায়নি মেহেদির রঙ, কিন্তু মুছে গেল সিঁথির সিঁদুর। এমনই দুর্ভাগ্য হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের। স্বপ্নের মধুচন্দ্রিমা তাকে সারাজীবন ধাওয়া করে বেড়াবে দুঃসহ এক দুঃস্বপ্ন হয়ে। কারণ এখানেই নির্মমভাবে নিহত হয়েছেন তার স্বামী বিনয় নরওয়াল।

গত মঙ্গলবার ভূ-স্বর্গ হিসেবে খ্যাত ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার শিকার হন এই নবদম্পতি। হামলায় হিমাংশী নরওয়ালের চোখের সামনেই প্রাণ হারিয়েছেন তার স্বামী ভারতীয় নৌবাহিনীর সদস্য লেফটেন্যান্ট বিনয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল স্বামীর নিথর দেহের পাশে স্ত্রীর নির্বাক হয়ে বসে থাকার সেই দৃশ্যটি। নতুন এই দম্পতির এমন ছবি কাঁদিয়েছে কোটি মানুষকে।

এবার সামনে এসেছে আরেকটি ভিডিও, যেখানে কফিনের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। স্যালুট দিয়ে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান তিনি।

দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা জানানো হয় ২৬ বছর বয়সী লেফটেন্যান্ট বিনয়কে। মাত্র দু’বছর আগে তিনি যোগ দেন ভারতীয় নৌবাহিনীতে। কয়েক মাস আগে পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট।

মাত্র ৭ দিন আগে ১৬ এপ্রিল জাঁকজমক আয়োজনে বিয়ে হয় বিনয় ও হিমাংশীর। মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল এ দম্পতির। কিন্তু ভিসা জটিলতায় এ পরিকল্পনা বদলাতে হয় তাদের। ঠিক করেন ভালোবাসার মানুষের সাথে ঘুরে আসবেন পৃথিবীর স্বর্গখ্যাত জম্মু ও কাশ্মীর।

কিন্তু মঙ্গলবার ঘোরাঘুরির এক পর্যায়ে তারা যখন ভেলপুরি খাচ্ছিলেন ঠিক তখনই শুরু হয় বন্দুক হামলা, গুলি লাগে বিনয়ের মাথায়। এতে প্রাণ হারান তিনি। এ হামলায় বিনয় ছাড়াও প্রাণ হারান আরও ২৫ জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram