ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

চলতি বছরেই ভারত সফরে আসছেন ইলন মাস্ক

চলতি বছরের শেষের দিকে ভারত সফরে আসবেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক নিজেই এ ঘোষণা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত শুক্রবার (১৮ এপ্রিল) ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়। তারা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ এক পোস্টে জানান মোদি।

ওই ফোনালাপের পরই ভারত সফরের সিদ্ধান্তের কথা জানান ইলন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদির পোস্ট শেয়ার করে তিনি লেখেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পারা সম্মানের।

ওই পোস্টেই তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে ভারতে আসার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি ভারতীয় বাজারেও ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ভারতীয় সংস্থা টাটার সঙ্গে টেসলার এরই মধ্যে চুক্তিও হয়েছে বলে খবরে বলা হয়েছে। ইলনের সংস্থার তৈরি গাড়ির ভারতীয় বাজারে মূল সরবরাহকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনতেও ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে পৃথক পৃথক চুক্তি করেছে বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়্যান্স জিয়ো ও এর প্রতিদ্বন্দ্বী টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। ইন্টারনেট পরিষেবা কার্যক্রম শুরু করার জন্য এখন ভারত সরকারের অনুমোদনের অপেক্ষা।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে উদ্যোগ নিয়েছে মোদি সরকার। সেই লক্ষ্যেই গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফরে যান মোদি। ওই সফরকালে ট্রাম্পের সঙ্গে তার একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। ওই সফরের সময়ে ইলনের সঙ্গেও বৈঠক হয়েছিল মোদির।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram