ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৭
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৫

ইসরায়েলের গণমাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালনের খবর প্রচার করে ছিল সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি পুনঃস্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া মুসলিম প্রধান বাংলাদেশের জন্য এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়। এতে আরো বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়। তবে হাসিনা সরকার বলেছিল— এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশ সরকারের অবস্থান পরিবর্তন হয়নি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-কে জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram