ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৮
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৫

গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় ৬০ জনের প্রাণহানি

গাজায় এখনও অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ৬০ ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৮ এপ্রিল) উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে নিহত হয় আরও পাঁচজন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ চালাচ্ছে তেলআবিব। গাজার বিভিন্ন স্থানে ফাইটার জেটসহ মোতায়েন করা হয়েছে আরও ভারি ভারি যুদ্ধযান।

এর আগে, দেইর আল বালাহ, খান ইউনিসসহ গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় আইডিএফ।প্রাণ হারায় কমপক্ষে ১২ ফিলিস্তিনি। গেল মাসে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা ৪ লাখের কাছাকাছি। দেড় বছর ধরে চলমান আগ্রাসনে মৃত্যু হয়েছে অর্ধলক্ষেরও বেশি মানুষের।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram