ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪২
logo
প্রকাশিত : মার্চ ২৭, ২০২৫

তুরস্কে সরকার পতনের ডাক, বিপাকে এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধেও জনরোষ তীব্র হচ্ছে। এবার ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর মুক্তির দাবি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। সরকার পতনের ডাকও আসছে এই আন্দোলন থেকে। টানা আট দিন ধরে চলছে বিক্ষোভ। এবার রাজপথ থেকেই সরকার পতনের ডাক দিয়েছে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিক্ষোভ থেকে দেড় হাজার মানুষকে আটক করেছে এরদোয়ান সরকার। এরদোয়ান বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না। তবে বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগ ও ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো।

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টিও ইস্তাম্বুলে সিটি হলের সামনে বিক্ষোভ করেছে।

গত সপ্তাহে বুধবার ইমামোগলুকে গ্রেফতার করা হলে তার সমর্থকেরা রাজপথে নামেন। শুরু হয় আন্দোলন। ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

ইমামোগলুর দাবি তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ আনা হয়েছে । তবে এরদোয়ান এ দাবি নাকচ করেছেন।

ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমেছেন। তারা সরকার পতনের দাবি জানান। ফলে এরদোয়ানের বিপদ বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, পরিস্থিতি সামাল দিতে এরদোয়ানকে হিমশিম খেতে হবে।

সূত্র: বিবিসি, রয়টার্স, আল জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram