ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৯
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৫

মোদির বিদেশ ভ্রমণে খরচ ২৫৮ কোটি! বিরোধীদের চাপের মুখে সংসদে জানালো কেন্দ্র

২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে ৩৮টি দেশ ঘুরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বাবদ খরচের পরিমাণ ২৫৮ কোটি টাকা! ২০২৩ সালের জুনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় একক সফরের জন্য সর্বোচ্চ ব্যয় করা হয়েছিল, যার পরিমাণ ছিল ২২ কোটি টাকার বেশি। সংবাদ সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এই তথ্যটি জানিয়েছেন।রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এই তথ্য জানতে চেয়েছিলেন। তার দাবি ছিল, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের খরচ থেকে হোটেলে থাকা, পরিবহণ ও অন্যান্য খাতে কীরকম খরচ হয় তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। এরপরই এই তথ্য দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram