ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪১
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৫

পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত হয়েছে। রোববার, দেশটির ওয়াজিরিস্তান জেলায় এ ঘটনা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে রাতভর সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়। প্রাণ হারায় জঙ্গিদের দলটির সবাই। নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিলো বলে দাবি- ইসলামাবাদের। তারা সবাই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান- টিটিপির সদস্য বলে জানা গেছে।

গেল কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলোয় পাকিস্তানি বাহিনীর সাথে টিটিপির সংঘর্ষ চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram