ঢাকা
logo
প্রকাশিত : March 23, 2025

গিজার পিরামিডের নিচে বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি

গিজার পিরামিডের নিচে ৬,৫০০ ফুট বিস্তৃত একটি বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি করেছেন ইতালি ও স্কটল্যান্ডের গবেষকরা। তাদের মতে, এই ভূগর্ভস্থ কাঠামো পিরামিডগুলোর তুলনায় দশ গুণ বড় হতে পারে।

শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গবেষকরা রাডার প্রযুক্তি ব্যবহার করে পিরামিডগুলোর নিচের মাটির গভীরে উচ্চ-রেজোলিউশনের ছবি তৈরি করেছেন, যা সমুদ্রের তলদেশ ম্যাপিং করার মতোই একটি পদ্ধতি।

গবেষণায় আটটি উল্লম্ব সিলিন্ডার আকৃতির কাঠামোর সন্ধান পাওয়া গেছে, যা ২,১০০ ফুট গভীরে বিস্তৃত। এছাড়াও, এর নিচে আরও ৪,০০০ ফুট গভীর পর্যন্ত অজানা স্থাপনার অস্তিত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে গবেষণাটি এখনও স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করা হয়নি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আবিষ্কারকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করা হলেও, স্বাধীন বিশেষজ্ঞরা এতে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন।

ডেনভারের ইউনিভার্সিটির রাডার বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক লরেন্স কনিয়ার্স ডেইলি মেইলকে জানিয়েছেন, এই প্রযুক্তি এত গভীর পর্যন্ত প্রবেশ করতে সক্ষম নয়, ফলে ‘ভূগর্ভস্থ নগরী’ থাকার ধারণাটিকে তিনি ‘অতি অতিরঞ্জিত’ বলে মনে করেন।

তিনি আরও বলেন, গিজার পিরামিডের নিচে ছোটখাট সুড়ঙ্গ বা কক্ষ থাকতে পারে, কারণ এই স্থানটি প্রাচীন মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।

এছাড়া, অধ্যাপক কনিয়ার্স উল্লেখ করেন যে, মায়া সভ্যতাসহ প্রাচীন মেসোআমেরিকার জনগোষ্ঠী প্রায়ই তাদের পিরামিডগুলো এমন গুহা বা সুড়ঙ্গের প্রবেশদ্বারের ওপর নির্মাণ করত, যেগুলো তাদের কাছে ধর্মীয় বা সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram