ঢাকা
logo
প্রকাশিত : March 22, 2025

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জার্মানি-ফ্রান্স-ব্রিটেনের

জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন।

শুক্রবার গভীর রাতে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

ইসরাইল মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে নতুন করে আক্রমণ শুরু করে। যা ১৯ জানুয়ারির যুদ্ধবিরতির পর থেকে বিদ্যমান শান্তিকে ভেঙে দিয়েছে।

এক যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, ‘গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক হতাহতের ঘটনায় আমরা মর্মাহত এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামাস যদি অবশিষ্ট ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয় তবে গাজা উপত্যকার বর্ধিতাংশ তাদের দখলে নেয়ার হুমকি দেওয়ার পর এই যৌথ আবেদন জানানো হয়।

তিন মন্ত্রী জার্মানির আনালেনা বেয়ারবক, ফ্রান্সের জিন-নোয়েল ব্যারোট এবং ব্রিটেনের ডেভিড ল্যামি যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত এবং যাতে স্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য সকল পক্ষকে পুনরায় আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিতে হবে এবং এই গোষ্ঠীটি ’গাজা শাসন করবে না বা ইসরাইলের জন্য আর হুমকি হবে না’।

মিত্ররা আরও বলেন, ইসরায়েলকে ’আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণরূপে সম্মান করতে হবে’ এবং ভূখণ্ডে সাহায্য সরবরাহের অনুমতি দিতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram