ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৫
logo
প্রকাশিত : মার্চ ২২, ২০২৫

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে উল্লাস করছে সেনাবাহিনী

আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় দখলে নিয়েছে সেনাবাহিনী। এটি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্যারামিলিটারি বাহিনীর শেষ সুরক্ষিত ঘাঁটি ছিলো। প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের পর এই সাফল্য সেনাবাহিনীর জন্য একটি বড় প্রতীকী বিজয়। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাসাদ দখল করলেও যুদ্ধের সমাপ্তি এখনো দূরে। কারণ, আরএসএফ সুদানের পশ্চিম দারফুর অঞ্চলসহ অন্যান্য এলাকায় তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে প্রাসাদ পুনর্দখলের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘আজ পতাকা উড়ছে, প্রাসাদ ফিরে এসেছে এবং বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’

প্রেসিডেন্ট প্রাসাদ সুদানের সরকারি সদর দফতর ছিল। যুদ্ধ শুরুর আগে থেকেই এটি দেশের প্রতীক হিসেবে বিবেচিত হতো। প্রাসাদটি নীল নদের তীরে অবস্থিত এবং সুদানের ব্যাংক নোট ও ডাকটিকিটে এর ছবি দেখা যায়। প্রাসাদ পুনর্দখল সেনাবাহিনীর জন্য একটি বড় কৌশলগত সাফল্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram