ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৫
logo
প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

৭২ ঘণ্টায় চার মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের

লোহিত সাগরে বুধবার আরও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীটি।

হুথি সংগঠনের সামরিক মুখপাত্র বলেছেন, এই অভিযানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, গত ৭২ ঘণ্টার মধ্যে এটা চতুর্থ আক্রমণ।

এর আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়। এসব হামলার পর হুথি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মার্কিন হামলার জবাবে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেবে তারা।

হুথিরা ২০২৩ সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল। তারা রবিবার জানিয়েছে, আমাদের সামুদ্রিক অভিযান চলবে, যতক্ষণ না গাজার অবরোধ প্রত্যাহার করা হয় এবং সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়।

অপরদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ‘নিরবচ্ছিন্ন হামলা’ চালিয়ে যাবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট, আরব নিউজ, আল-আরাবিয়া

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram