ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। শিগগিরই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন তিনি।

রোববার লিবারেল পার্টির ভোটাভুটিতে বাছাই করা হয় নতুন নেতা। দলীয় সদস্যদের ভোটে তিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একচেটিয়া জয় পান ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর কার্নি। ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র ১১ হাজার ১৩৪ ভোট।

আগামী অক্টোবরের জাতীয় নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন কার্নি। লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন কার্নি। বলেন, প্রতিবেশী দেশটিকে আর বিশ্বাস করা যায় না। ৯ বছর দায়িত্ব পালনের পর, রাজনৈতিক চাপের জেরে গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর ট্রুডো’ হিসেবে ডেকেছেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram