ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৫
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৫

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা কানাডার

মার্কিন পণ্যের ওপর আজ মঙ্গলবার থেকে প্রতিশোধমূলক ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডা।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জাস্টিন ট্রুডো বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।”

বিবৃতিতে ট্রুডো বলেন, “কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।”

তিনি আরও বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অ-শুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে।

এদিকে, কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে। সূত্র: রয়টার্স, সিএনবিসি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram