ঢাকা
logo
প্রকাশিত : March 2, 2025

সুফি ঐতিহ্যের কথা স্মরণ করে রমজানের শুভেচ্ছা মোদির

প্রখ্যাত সুফি কবি ও পণ্ডিত আমির খসরুর সম্মানে আয়োজিত জাহান-এ-খুসরোর ২৫তম সংস্করণে অংশগ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুফি ঐতিহ্যের কথা স্মরণ করেন। সুফি ঐতিহ্যের সান্তদের বহুত্ববাদী বার্তার প্রশংসা করে মোদি বলেন, ‘সুফি সাধকরা শুধু মসজিদ ও মাজারের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তারা কোরানের আয়াতও পাঠ করেন এবং বেদও শোনেন।’

ওই অনুষ্ঠানে মোদি বলেন, ‘সুফি ঐতিহ্য ভারতে একটি অনন্য পরিচয় প্রতিষ্ঠা করেছে।’ নিজামুদ্দিন আউলিয়া, রুমি ও রসখানসহ বেশ কয়েকজন সুফি সাধক ও কবিদের অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ‘রমজানের পবিত্র মাস শুরু হতে চলেছে। আমি আপনাদের এবং সকল দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানাতে চাই। রোববার থেকে ভারতে পবিত্র রমজান মাসের সূচনা হয়েছে। মাসখানেক চলবে রোজা। তারপর ঈদ পালন করবেন মুসলিমরা।’

সুফি শিল্পীদের একটি পরিবেশনার পরে প্রধানমন্ত্রী বলেন, ‘সুফি সঙ্গীত ভারতীয় জনগণের ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। এ এমন একটি ঐতিহ্য যা একসঙ্গে বাস করে এবং উদযাপন করে।’ মোদি বলেন, ‘মুসলিম হয়েও ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে ভক্তিমূলক কবিতা লিখেছিলেন রসখান।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram