ঢাকা
logo
প্রকাশিত : March 1, 2025

এনসিপির আত্মপ্রকাশের খবর বিশ্বমিডিয়ায়

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

শুক্রবার রাজধানীর সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি)র আত্মপ্রকাশ ঘটে।

আল জাজিরা, ব্লুমবার্গ, এপি, ও রয়টার্সের মতো মিডিয়া এনসিপির আত্মপ্রকাশের খবর প্রচার করেছে।

রয়টার্স শিরোনাম করেছে, ‘প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল করল বাংলাদেশি শিক্ষার্থীরা।’

ব্লুমবার্গ নিউজের শিরোনাম করেছে, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা, যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা নতুন রাজনৈতিক দল করেছে।’ নিউজের ইন্ট্রোতে বলা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের প্রধান সংগঠকরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দক্ষিণ এশিয়ার এই দেশে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। দেশটিতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘ন্যাশনাল সিটিজেন পার্টি’র নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। তিনিই আন্দোলনকারীদের সংগঠিত করতে এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে গত আগস্টে দেশত্যাগে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এপি নিউজ শিরোনাম করেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভের নেতৃত্ব দেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে।’

আল জাজিরা প্রতিবেদনে বলেছে, ‘প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচনে লড়তে নতুন দল গঠন করেছে।’ গত বছরের গণবিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী এক বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল করেছে।

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর সংসদ ভবনের পাশের মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতারা জানান, তারা বিভেদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশ গড়তে চান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram