ঢাকা
logo
প্রকাশিত : February 27, 2025

জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

জাপানের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। খবর এএফপির।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-র প্রচারিত ফুটেজে দেখা যায়, ইওয়াতে অঞ্চলের ওফুনাতোর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায়, আশেপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নগর কর্মকর্তারা অনুমান করেছেন যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুনে কমপক্ষে ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেল্ফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। বুধবার সন্ধ্যায় ওফুনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি আগুনকে "বড় আকারের" বলে বর্ণনা করে বলেন, প্রায় ৬০০ হেক্টর জমি পুড়ে গেছে। তিনি আরও বলেন, এখনও আগুনের কারণ জানা যায়নি।

২০২৩ সালে জাপান জুড়ে প্রায় ১,৩০০টি দাবানল ঘটেছিল, যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল। এসময় বাতাসের আদ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে। -বাসস

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram