ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2025

ক্যাস্পিয়ান সাগরে বোমা হামলার হুমকি: রোমে মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ

ক্যাস্পিয়ান সাগরে বোমা হামলার হুমকির জেরে নিউইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২) রোমে জরুরি অবতরণ করেছে। মূলত, ই-মেইলে হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাদ্ধম ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) বোয়িং ৭৮৩ ড্রিমলাইনার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে। এরপর ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।

এরপর রোম বিমানবন্দর থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি আবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে। আমেরিকান এয়ারলাইনসের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউইয়র্ক থেকে এএ ২৯২ ফ্লাইটটিতে সম্ভাব্য হামলার হুমকির কারণে রোমে জরুরি অবতরণ করানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram