ঢাকা
logo
প্রকাশিত : February 16, 2025

পাকিস্তানে চার সেনাসহ ১৯ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুইটি ঘটনায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য এবং ১৫ জন সন্ত্রাসী রয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছেন।

এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হন।
অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়। এতে লেফটেন্যান্ট মুহাম্মদ হাসান আরশাফ, নায়েব সুবেদার মুহাম্মদ বিলাল, সিপাহী ফারহাত উল্লাহ, সিপাহী হিমাত খান নামে চার সেনাসদস্য নিহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, নিহত সন্ত্রাসীরা এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সহিংস হামলা বেড়ে যাওয়ায় এ অভিযান একটি ধারাবাহিক সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram