ঢাকা
logo
প্রকাশিত : February 15, 2025

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমায় একটি ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। খবর, আরব নিউজের।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের হারনাই শহরের একটি কয়লা খনির কাছাকাছি সড়কে এ বিস্ফোরণ ঘটে। ট্রাকটি শ্রমিকদের বহন করে নিয়ে যাচ্ছিল।

ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজন শ্রমিকের। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলো প্রায়ই হামলা চালায়।

স্থানীয় পুলিশের অভিযোগের তীর বেলুচ লিবারেশন আর্মির দিকে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে গত কয়েক বছর ধরেই তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। বেড়েছে অপহরণসহ নানা অপরাধ।

দেশটির একজন আধাসামরিক কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস আগে থেকেই স্থাপন করা ছিল। কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে এটি বিস্ফোরিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এই বিস্ফোরক ডিভাইসটি সম্ভবত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, বোমা বিস্ফোরণের সময় ট্রাকটিকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram