ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

এবার দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

এবার দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ তুলেছেন, দক্ষিণ আফ্রিকায় নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে খুব বাজে আচরণ করা হচ্ছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেশটির জন্য তহবিল বন্ধ করে দেবেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জমি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং সেখানে নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে খুব বাজে আচরণ করা হচ্ছে। কোনোভাবেই এ পরিস্থিতির পক্ষে দাঁড়াবে না যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকার ভবিষ্যতের সকল তহবিল বন্ধ করে দেব।

যদিও ট্রাম্প কোন বিষয়টিকে ইঙ্গিত করে ওই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট নয়। এ বিষয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

মার্কিন সরকারের সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ৪৪০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছর যুক্তরাষ্ট্র এ সম্মেলনের আয়োজন করবে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তার দেশের সম্পর্ক নিয়ে চিন্তার কিছু নেই। ট্রাম্পের জয়ের পরই তিনি তার সঙ্গে কথা বলেছিলেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজের জন্য উন্মুখ বলে জানিয়েছিলেন।

প্রথম মেয়াদে ট্রাম্প বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় ব্যাপকভাবে শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা এবং জমি দখলের বিষয়টি তদন্ত করবে আমেরিকা। তবে দক্ষিণ আফ্রিকা তখন বলেছিল ট্রাম্পকে ভুল তথ্য দেয়া হয়েছে। যদিও এ বিষয়ে ট্রাম্প প্রশাসন কোনো তদন্ত করেছে কিনা তা স্পষ্ট নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram