ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলেসে বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। সেখানে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো। এখনো নিয়ন্ত্রণে আসেনি এই প্রাকৃতিক দুর্যোগ। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খবর রয়টার্সের

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু করে সোমবার (২৭) পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে।

এই বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে। তবে বৃষ্টির কারণে নতুন দুর্ভোগও সৃষ্টি হতে পারে। মূলত লস অ্যাঞ্জেলেসের কিছু জায়গায় গত আট মাসে একবারও বৃষ্টি হয়নি। এতে করে আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল।

মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলেস অফিস বলেছে, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলেসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে তাহলে বৃষ্টি উপকারী হবে।

তবে যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হলে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষয়ক্ষতি করতে পারে। এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। এমনটি হলে বিষয়টি আরও খারাপ হবে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram