ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২ শতাংশ ইসরাইলি

হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির ৬২ শতাংশ নাগরিক। সম্প্রতি ইসরাইলি দৈনিক মারিভ পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য।

জরিপে অংশ নেওয়া ইসরাইলিদের মধ্যে ৬২ শতাংশ নেতানিয়াহুর পদত্যাগ চান, ২৯ শতাংশ জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং ১৯ শতাংশ কোনো মন্তব্য করেননি।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরাইলের ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন। মারিভের জরিপে জানা গেছে, লিকুদ পার্টির ১৮ শতাংশ সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৯৩ শতাংশ এবং ৩১ শতাংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরাইলের ১২০০ বাসিন্দা নিহত হন। এছাড়া ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

এই হামলার প্রতিবাদে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। টানা ১৫ মাস ধরে চলা ইসরাইলি অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ। তবে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি হয় হামাস ও ইসরাইলের মধ্যে।

গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ২৮ শতাংশ। ৩৯ শতাংশ নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কি না— সে সম্পর্কে সন্দিহান ৩৩ শতাংশ অংশগ্রহণকারী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram