ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2025

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প

দিনের হিসেবে আর মাত্র এক দিন। এর পরেই আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ইতিমধ্যেই ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমান বাহিনীর একটি স্পেশাল ফ্লাইটে ফ্লোরিডার পাম বিচের বাড়ি থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প। স্পেশাল ওই ফ্লাইটটি ট্রাম্পকে নিয়ে ভার্জিনিয়ার ডালস বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে ওয়াশিংটনের ভার্জিনিয়ার স্টার্লিং গলফ ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, শপথ গ্রহণের আগে রোববার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সঙ্গে একটি সমাবেশে যুক্ত হবেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এছাড়া সোমবার শপথ গ্রহণের পরেও একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসের ২০ তারিখ নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়। এক্ষেত্রে স্থানীয় সময় সোমবার আগামী মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram