ঢাকা
logo
প্রকাশিত : October 5, 2024

ইরাকি ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

ইরাকের ইসলামিক রেজিস্টান্সের ড্রোন হামলায় কমপক্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তেলআবিবের দখলকৃত গোলান মালভূমিতে এ ড্রোন হামলা চালানো হয়।

শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের নাম পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ।

জানা গেছে, দু’টি লাদেন ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এরমধ্যে একটি ভূপাতিত করা হলেও আরেকটি আঘাত হানে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে একাধিকবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram