ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৫
logo
প্রকাশিত : জুন ১৪, ২০২৬

বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’, ভাঙল ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র রেকর্ড

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে বায়োপিক ‘মাইকেল’। সংগীতভিত্তিক জীবনীচিত্রের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করে এটি এখন সর্বকালের সর্বোচ্চ আয়কারী মিউজিক বায়োপিক। শনিবার (১৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পিপলডটকম।

গত ২৪ এপ্রিল মুক্তি পাওয়া অ্যান্টোইন ফুকোয়া পরিচালিত এই চলচ্চিত্রটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৯১১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এর মাধ্যমে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’–কে ছাড়িয়ে গেছে, যার বৈশ্বিক আয় ছিল ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলার।

এর আগেই ২০২২ সালের আরেক সফল মিউজিক বায়োপিক ‘এলভিস’-এর আয়কেও পেছনে ফেলেছিল ‘মাইকেল’। শুক্রবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে এটি ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র রেকর্ড অতিক্রম করে। শুধু বৈশ্বিক বাজারেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বক্স অফিসেও নতুন ইতিহাস গড়েছে সিনেমাটি। বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই এটি ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে।

উল্লেখ্য যে, ‘মাইকেল’ ও ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’—দুই ছবিরই প্রযোজক গ্রাহাম কিং। সিনেমাতে ছোটবেলার মাইকেল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রু ভ্যালদি। এ ছাড়া কলম্যান ডোমিংগো, নিয়া লং, মাইলস টেলার, লরা হ্যারিয়ার এবং মাইক মায়ার্স গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি মূলত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের উত্থান এবং তার সংগীতজীবনের গল্প তুলে ধরেছে। তবে ১৯৮৮ সালের পর তার জীবনকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কিত অধ্যায়গুলো এতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram