ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৩
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’: প্রতারণার অভিযোগ মৌসুমীর, হুঁশিয়ারি ওমর সানীর

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। সেখান থেকেই ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেন। পরিচালনার পাশাপাশি এ নাটকে মৌসুমীর বিপরীতে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর।

নাটকটি নির্মাণের শুরু থেকেই চটকদার, রসালো শিরোনামের খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এবার আগুনে ঘি ঢাললেন ওমর সানী-মৌসুমী দম্পতি। মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ওমর সানী।

রবিবার (৩ মে) ফেসবুক লাইভে এসে ওমর সানী ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন এই তারকা। এই লাইভে মৌসুমীর একটি ফোনালাপও শোনানো হয়, যেখানে তিনি অভিযোগ করেন—“নির্মাতা হাসান জাহাঙ্গীর আমার সঙ্গে প্রতারণা করেছেন।”

মৌসুমীর ভাষ্য অনুযায়ী, শুরুতে এক ঘণ্টার নাটকের কথা বলে কাজটিতে যুক্ত করা হয় তাকে। পরে সেটিকে টেলিফিল্মে রূপ দেওয়ার কথা বলা হয় এই অভিনেত্রীকে। কিন্তু শেষ পর্যন্ত তার অজান্তেই এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণ ও সেন্সর বোর্ডের ছাড়পত্র নেন নির্মাতা। এমনকি, ডাবিং ও পারিশ্রমিক থেকেও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ মৌসুমীর।

এ ঘটনার সমাধান না হলে আইনি পথে হাঁটার কথা বলেছেন ওমর সানী। তার ভাষায়, “শিল্পীর সম্মান ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নাটকের গল্পে তুলে ধরা হয়েছে, প্রবাস জীবনের কঠিন বাস্তবতা—চুক্তিভিত্তিক বিয়ে, যা অনেক ক্ষেত্রেই অস্থায়ী এবং জটিল সম্পর্কের জন্ম দেয়। বিশেষ করে বিদেশে পাড়ি জমানো কিছু নারীর জীবনের সংকট, প্রতারণা ও সংগ্রামের চিত্র এতে ফুটে উঠেছে।

জানা গেছে, আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। এটি পরিচালনাও করেছেন তিনি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এর শুটিং শুরু হয়। তখন নির্মাতা জানিয়েছিলেন, এটি সাসপেন্স-থ্রিলারধর্মী একটি গল্প, যা মৌসুমীর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে।

গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে এটি মুক্তির পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর।

বলে রাখা ভালো, প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো কাজ। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’ সিনেমা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram