ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৪
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

দেড় মিনিটের ভিডিওতে ৬ লুকে শাকিব, রহস্য কী?

বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন মেগাস্টার শাকিব খান। এখন তিনি যা করছেন, সেটাই যেন আলোচনায় আসছে; তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়! এবার হঠাৎ-ই এই তারকাকে একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে দেখা গেল, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার ছয়টি লুকের মধ্যে প্রফেসর লুক যেমন আছে, তেমনি শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রে পাওয়া গেল তাকে। কিন্তু একসঙ্গে এতোগুলো লুকের রহস্য কী?

সদ্যই জনপ্রিয় প্রসাধনী পণ্যের একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। যা নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ছয়টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন এই তারকা।

ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন 'নাম্বার ওয়ান' খ্যাত শাকিব খান । প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, 'নাম্বার ওয়ান কী?' এবং প্রতিটিবারই তার উত্তর ছিল- 'ভিটামিন সি!'

নেটিজেনরা এই বিজ্ঞাপনের জন্য যেমন প্রশংসায় ভাসাচ্ছেন শাকিব খানকে, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীও কুড়িয়েছে প্রশংসা।

এদিকে, সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা সোলজার। অনেকে ভেবেছেন, এটাই হয়তোবা তার এই সিনেমার নতুন লুক; আদতে তা নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram