ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৯
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ আকবর

বাংলাদেশের সংগীত ভুবনে ঝড় তোলা আসিফ আকবর এবার ভিন্ন মঞ্চে। মাঠ থেকে গান, সেখান থেকে সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে—জীবনের আরেকটি রঙিন অধ্যায় শুরু হলো তার।

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সময়সীমা শেষ হওয়ার আগেই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ালে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আসিফ আকবর।

শুধু আসিফ নন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরীর প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হয়েছেন।

তবে সবচেয়ে বড় চমক ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন আরো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী—বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু।

সংগীত জগতের তারকা থেকে ক্রীড়া সংগঠক—আসিফ আকবরের এই যাত্রা নিঃসন্দেহে এক অন্যরকম। এক সময় যিনি মঞ্চ মাতাতেন গানে, এখন তিনি যুক্ত হলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী মঞ্চে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram