ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : জুলাই ২৬, ২০২৫

সেই ব্যক্তিকে ওমরাহ পালনে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে হাজির হন গরু বিক্রির উদ্দেশ্যে জাল টাকায় প্রতারিত সেই রইস উদ্দিন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজ পবিত্র ওমরাহর পথে।

গত কুরবানী ঈদের আগে রাজধানীর দিয়াবাড়ি গরুর হাটে নিজের লালন-পালন করা গরু বিক্রি করতে এসে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোট হাতে পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলেন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন।

এক বুক হতাশায় তিনি কেঁদে উঠেলেন। তার সেই বোবা কান্না কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে।

এমন দুঃখের মুহূর্তে পাশে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে রইস উদ্দিনকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরো বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহয়তা পান রইস উদ্দিন।

এই মানবিক উদ্যোগে সাড়া দিতে রইচ উদ্দিনের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন চিত্রনায়িকা অপু ইসলাম খান (অপু বিশ্বাস) তিনি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান।

ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু ইসলাম খানের আর্থিক সহযোগিতায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন জাল টাকায় প্রতারিত হওয়া নাটোরের রইস উদ্দিন।

আজ সেই অসহায় বৃদ্ধ, যিনি কাঁদছিলেন জাল টাকার কারণে, তিনি যাচ্ছেন মহান আল্লাহর ঘরে, ইবাদতের পবিত্রতম যাত্রায়। এ যেন আল্লাহর কাছে নীরব অশ্রুর বদলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে সেজদার উপহার।

রইস উদ্দিন শুধু একজন ব্যক্তি নন, তিনি এক মানবিক বিপ্লবের সাক্ষ্য হয়ে থাকবেন। অবশেষে আজ তিনি তাঁর পরম আকাংকিত পবিত্র ওমরাহর পথে।

রইচ উদ্দিন বলেন, অভিনেত্রী অপু ইসলাম খান (অপু বিশ্বাস) আমাদের ওমরাহর করাবেন তিনি কথা রেখেছেন আমি যাচ্ছি পবিত্র ওমরাহয়।

চিত্রনায়িকা অপু ইসলাম খান (অপু বিশ্বাস) বলেন, তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক এতটুকুই, তাকে যে আমি ওমরাহর পালনে পাঠাতে পেরেছি এটা আমার সৌভাগ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram