ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫০
logo
প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৫

এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল: ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের মোটিফ’ পুড়ে গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই মোটিফ পুড়ে যায়। জানা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফ্যাসিবাদী মুখাকৃতি পুড়ে ছাই গেছে। তবে শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়েছে।

এদিকে ষড়যন্ত্রের অংশ হিসেবেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ফারুকীর কথায়, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’

তিনি আরও বলেন, ‘এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনব তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেনো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বোশি সংখ্যায় অংশ নিবো।’

সবশেষে ফারুকী লিখেছেন, ‘গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবীহয়ে উঠল। জুলাই চলমান।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram